‘যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে’ বাস শ্রমিকদের অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৪৫ অপরাহ্ণ

‘যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে’ বাস শ্রমিকদের অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৫ 106 ভিউ
যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে’ রাজধানীর সায়েদাবাদ এলাকায় জনপদের মোড় অবরোধ করেছেন বাসশ্রমিকরা। শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবি নিয়ে তারা এ অবরোধ করেন। সোমবার দুপুর ১২টার পর থেকে সড়ক আটকে রেখে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংকট দেখা দিয়েছে। সায়েদাবাদ এলাকার জনপদের মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে বাসশ্রমিকরা জড়ো হতে শুরু করেন। প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হয় ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস

সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চালু করা হয়। সব গাড়ির রং নির্ধারণ করা হয় গোলাপি। রাজধানীর উত্তরার আজমপুরে প্রথম এই সেবা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। এই অনুষ্ঠান উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তুলে ধরে বলেন, ‘ঢাকার ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল; সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস, আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা মারে। ফেসবুক, এখানে সেখানে নিয়ে আমাদের অনেক উপহাস করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী পেন স্টেশনে দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছিল গৃহহীন ব্যক্তির শরীর নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছরের শিশু ফেব্রুয়ারি মাসে কমেছে চাকরির খাত, বেকারত্ব বেড়ে ৪দশমিক ৪ শতাংশ মালয়েশিয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি শিশু নীপিড়ক: এফবিআই বরখাস্ত হলেন ক্রিস্টি নোয়েম, নেপথ্যে যে কারণ ফেরত এসেছেন লিবিয়ায় অবস্থান নেওয়া ১৬৫ বাংলাদেশি স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি