যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ভারতীয় নারী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ভারতীয় নারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি সুপারস্টোর থেকে প্রায় ১ হাজার ৩০০ ডলারের পণ্য চুরির অভিযোগে ভারতীয় এক নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৬ জুলাই) এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ওই নারী সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে টার্গেট স্টোর নামের একটি বিপণি বিতানে প্রায় ৭ ঘণ্টা ঘোরাঘুরি করেন। তার আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চুরির অভিযোগে আটক করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী বিভিন্ন পণ্য এক শেলফ থেকে অন্য শেলফে সরাচ্ছেন এবং মোবাইল ফোনে কিছু দেখতে দেখতে এক পর্যায়ে দোকানের পশ্চিম দিকের গেট দিয়ে কোনো পেমেন্ট ছাড়াই বেরিয়ে যাওয়ার

চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, ওই নারী প্রায় ১ হাজার ৩০০ ডলার মূল্যের পণ্য চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে বলেন, আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই এবং এখানে থাকব না। জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা বলেন, ভারতে কি চুরি করা বৈধ? আমার তো মনে হয় না। পরে বিল যাচাই শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং কাগজপত্র প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, তবে গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি সতর্কতা জারি করেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে হামলা,

চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধে জড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল