যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের গুণতে হবে ১৮ লাখ টাকা পর্যন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের গুণতে হবে ১৮ লাখ টাকা পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন 'ভিসা বন্ড' নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। ভিসা বন্ড তালিকায় আগে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ছিল। মঙ্গলবার এ তালিকায় বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যোগ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। খবর- রয়টার্স 'ভিসা বন্ড' নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে, তার মধ্যে বাংলাদেশ পড়ে গেল। এই তালিকায় এখন বাংলাদেশসহ এই ৩৮টি দেশ। ভিসা বন্ড নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫

হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জামানতের অঙ্ক নির্ধারণ হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। কারও ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসেবে এই অংক দাঁড়ায়। এই নীতিমালা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে নতুন ভিসা বন্ডের তালিকায় ৩৮টি দেশের কথা তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে নতুন ভিসা বন্ডের তালিকায় ৩৮টি দেশের কথা তথ্য জানানো

হয়েছে 'ভিসা বন্ড' নীতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচি, যা গত বছরের আগস্টে চালু। প্রথমে অল্প কয়েকটি দেশকে এই নীতিমালায় তালিকাভুক্ত করা হয়। নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশ হলো- আলজেরিয়া; অ্যাঙ্গোলা; অ্যান্টিগুয়া ও বারবুডা; বাংলাদেশ; বেনিন; ভুটান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বুরুন্ডি; কাবো ভার্দে; মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কোট দিভোয়ার; কিউবা; জিবুতি; ডোমিনিকা; ফিজি; গ্যাবন; গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫ কার্যকর); গিনি (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কিরগিজস্তান; মালাউই (২০ আগস্ট ২০২৫ কার্যকর); মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); নেপাল; নাইজেরিয়া; সাও টোমে ও প্রিন্সিপে (২৩

অক্টোবর ২০২৫ কার্যকর); সেনেগাল; তাজিকিস্তান; তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); টোগো; টোঙ্গা; তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); টুভালু; উগান্ডা; ভানুয়াতু; ভেনেজুয়েলা; জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫ কার্যকর) এবং জিম্বাবুয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না