যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫
     ১১:৪৭ অপরাহ্ণ

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ | ১১:৪৭ 141 ভিউ
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যমুনা টিভিসহ ভারতে বাংলাদেশের চার টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিশ্লেষণ সংস্থা ডিজিটালি রাইটের ‘ডিসমিসল্যাব’ এ তথ্য জানিয়েছে। ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’ ডিসমিসল্যাব বলেছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা

যায়নি। যমুনা টিভির সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে, ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে। ডিসমিসল্যাব জানায়, বিষয়টি যাচাই করতে তারা ভিপিএনের মাধ্যমে ভারতীয় আইপি ব্যবহার করে ইউটিউবের মাধ্যমে যাচাই করে দেখে— তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ চ্যানেলের মধ্যে উল্লিখিত চারটি ভারতে দেখা যাচ্ছে না। ভারতীয় দুই সাংবাদিকের মাধ্যমেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। যমুনা টিভি ডিসমিসল্যাবকে জানিয়েছে, ইউটিউব থেকে তারা ব্লক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে। ইউটিউব ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ অনুসরণ করে, যার আওতায় সরকার যেকোনো কনটেন্ট বা চ্যানেল জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে। প্রসঙ্গত, কাশ্মীরের

পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ড ও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। এই পরিস্থিতিতে ভারতের ভেতরে পাকিস্তান ও বাংলাদেশের কিছু চ্যানেল ও ওয়েবসাইট ব্লক করা হয়েছে। ডিসমিসল্যাব জানায়, ভারতের স্বাধীন সংবাদমাধ্যম দ্য অয়ার-এর ওয়েবসাইটও ব্লক করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছিল, ভারত সরকার ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে কিছু স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন ‘ইরানে হামলা প্রমাণ করে চীন ও ভারত এখনো মার্কিন প্রশাসনের আক্রমনের লক্ষ্যবস্তু’ কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের ভাই গাড়িচালক থেকে মাত্র ৮ মাসে আঙুল ফুলে বটবৃক্ষ! জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ বাংলাদেশের: ইউনিট প্রতি দাম বাড়ল ৬ ডলার ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও চট্টগ্রামের দুটির পর এবার গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানারও উৎপাদন বন্ধ তীব্র সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা জারি তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান