ইউ এস বাংলা নিউজ ডেক্স
‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার
শনিবার বোর্নমাউথের কাছে ২-১ গোলের হারকে ‘মুখে সজোরে ঘুষি’র সঙ্গে তুলনা করেছেন মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন দলের খেলোয়াড়দের শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচের ১৭ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে যায় সফরকারী বোর্নমাউথ। এরপর পেনাল্টি থেকে গোল করে ধুঁকতে থাকা আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর গিওকেরেস। কিন্তু ৭৪ মিনিটে অ্যালেক্স স্কট পুনরায় বোর্নমাউথকে লিড এনে দিলে আর ম্যাচে ফিরতে পারেনি আর্তেতার দল। এটি এই মৌসুমে ঘরের মাঠে গানার্সদের দ্বিতীয় হার।
লিগে এখনো ছয় ম্যাচ বাকি এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। তবে পেপ গার্দিওলার দল দুটি ম্যাচ কম খেলায়
শিরোপার লড়াই এখন উন্মুক্ত। আগামী রবিবার ইতিহাদে এই দুই দলের মুখোমুখি লড়াইটিই সম্ভবত লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে। ম্যাচ শেষে হতাশ আর্তেতা বলেন, ‘এটি একটি বড় ধাক্কা, আমি ছেলেদের সেটাই বলেছি। এখন আমরা এর প্রতিক্রিয়ায় কী করি সেটাই দেখার বিষয়। আমরা আমাদের চেনা ছন্দ থেকে অনেক দূরে ছিলাম। তবে আমি প্রকাশ্যে কোনো খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না।’ কয়েক সপ্তাহ আগেও চার শিরোপার স্বপ্নে বিভোর থাকা আর্সেনাল এখন ঘরোয়া ফুটবলে টানা তিন ম্যাচে হারল। ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের দৌড়ে এখনো তারাই এগিয়ে, যদিও গত তিন মৌসুমে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মানসিক লড়াই আর্তেতা স্বীকার করেছেন, খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করাই এখন
বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের সামনে কী সুযোগ। ক্লাব হিসেবে অনেকদিন আমরা এটি অর্জন করতে পারিনি। তবে আমি শুধু সেই বিষয়গুলো নিয়ে ভাবতে চাই যা আমাদের নিয়ন্ত্রণে আছে।’ আর্সেনাল কোচ এখন দ্রুত চোটাক্রান্ত খেলোয়াড়দের ফিরে পেতে মরিয়া। শনিবারের ম্যাচে ছিলেন না বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, জুরিয়েন টিম্বার ও রিকার্ডো ক্যালাফিওরি। আর্তেতার মতে, ‘আমাদের সবাইকে ফিট পাওয়া জরুরি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফিরলে আমরা আরও শক্তিশালী হব। বাকিদেরও দায়িত্ব নিতে হবে, শুরুটা করতে হবে আমাকেই।’ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে তারা ১-০ গোলে এগিয়ে আছে। এর চার দিন পরেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই
‘অগ্নিপরীক্ষা’, যা নির্ধারণ করবে গানার্সদের শিরোপা ভাগ্য।