মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নির্বাপণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নির্বাপণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস অতীতের সব রেকর্ড ভাঙল বৈশ্বিক জ্বালানি সংকট বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক