মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতকারী বদরুদ্দীন উমর আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:১০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতকারী বদরুদ্দীন উমর আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১০ 224 ভিউ
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে আজীবন বিকৃত করার অভিযোগে বিতর্কিত বামধারার লেখক ও রাজনৈতিক কর্মী বদরুদ্দীন উমর (৯৪) মারা গেছেন। রোববার সকালে বার্ধক্যজনিত জটিলতায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম নেওয়া বদরুদ্দীন উমর কর্মজীবনের শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিদেশি সংস্থা ও প্রভাবশালী মহলের তহবিলের বিনিময়ে তিনি

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্কিত বয়ান তৈরি করতেন। এসব লেখা ও বক্তব্যের মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেন এবং স্বাধীনতার ন্যায্যতা ক্ষুণ্ণ করার চেষ্টা চালান বলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন অভিযোগ করে আসছিলেন। চলতি বছর সরকার তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করলেও বদরুদ্দীন উমর তা গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় কিংবা বেসরকারি কোনো পুরস্কার গ্রহণ না করার অবস্থান বজায় রেখেছিলেন। উমর দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের কারণে সমালোচিত ছিলেন। বিজয় দিবসের প্রাক্কালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে যা লেখা হয়েছে তার “৮০ থেকে ৯০ শতাংশই মিথ্যা।” এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের মহানায়ক বানানোকে তিনি “ইতিহাসের আবর্জনা” আখ্যা

দেন। পরিণত বয়স থাকা সত্ত্বেও কেন মুক্তিযুদ্ধে অংশ নেননি, ঢাকা শহরজুড়ে এবং দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের নাকের ডগায় কীভাবে নিরাপদে-নির্বিঘ্নে ঘুরে বেড়াতে সক্ষম হয়েছেন মুক্তিযুদ্ধ চলাকালে- এমন সব প্রশ্নের কোনো সদুত্তর জীবদ্দশায় দিতে পারেননি বদরুদ্দীন। এ ছাড়া তিনি প্রকাশ্যে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন—“মুজিব কিসের জাতির পিতা।” তার এসব মন্তব্য ও লেখালেখি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার দৃষ্টান্ত হিসেবে বারবার সমালোচিত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে বদরুদ্দীন উমর বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ‘নির্বুদ্ধিতা’। তবে তার দাবি ছিল সরকারি ও দলীয় বয়ানের একচোখা ইতিহাসচর্চার বিরুদ্ধে। বিতর্কিত অবস্থান নিয়েও দীর্ঘ রাজনৈতিক জীবন, লেখালেখি ও গবেষণায় সক্রিয় ছিলেন বদরুদ্দীন উমর। তার মৃত্যুর পর দাফন

ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে পরে জানানো হবে বলে পরিবার জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ