রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা, মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা, মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
আজকের বাংলাদেশে রাষ্ট্রের অবস্থান আর গোপন নেই। রাজাকার-উত্তরাধিকারী শিবিরের নেতা ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়ে ওঠে। সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অথচ একই সময়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ন— িযাঁর অবদানে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র—চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এই বৈপরীত্য কোনো কাকতাল নয়; এটি আজকের রাষ্ট্রনীতির নির্মম প্রতিচ্ছবি। এই বৈষম্য কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি আদর্শিক ও রাজনৈতিক। এটি স্পষ্ট করে দেয়—রাষ্ট্রক্ষমতা আজ কাদের পক্ষে দাঁড়িয়ে আছে। যাঁরা একাত্তরে পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছে, গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে—আজ তারাই পাচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা,

বিশেষ চিকিৎসা ও সহানুভূতি। আর যাঁরা জীবন বাজি রেখে দেশকে মুক্ত করেছিলেন, তাঁদের আজ দেখা হচ্ছে সন্দেহের চোখে—প্রায় রাষ্ট্রের শত্রু হিসেবে। বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়নের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। এটি ছিল রাষ্ট্রীয় অবহেলার ফল—এক ধরনের নীরব হত্যাকাণ্ড। এই মৃত্যু একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে: মুক্তিযুদ্ধের চেতনা আজ ক্ষমতার কাছে অপ্রয়োজনীয়, বরং অস্বস্তিকর। তাই মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত, অপমানিত ও অসহায়। একটি রাষ্ট্র যখন তার জন্মদাতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন সেই রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। যে সরকার স্বাধীনতাবিরোধীদের আগলে রাখে আর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, সে সরকার ইতিহাসের কাঠগড়ায় অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। এই দিনে আমাদের

মনে পড়ে বর্বর পাকিস্তানি ঘাতক বাহিনীর এদেশীয় দোসর হানাদার রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর উত্তরাধিকারীদের হাতে নির্মম ও নিষ্ঠুরভাবে নিহত জাতীয় বীর শহীদ দীপু দাস, শহীদ তোফাজ্জল, শহীদ মাসুদসহ হাজার হাজার বীর শহীদের কথা। জনগণের বিশ্বাস, অবৈধ ইউনুস সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই দেশ কোনো রাজাকার বা স্বাধীনতাবিরোধীর দানে পাওয়া নয়। এ দেশ লাখো শহীদের রক্তে কেনা। যারা সেই ইতিহাস মুছে ফেলতে চায়, তারা আসলে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!