বিজয় দিবসে বঙ্গবন্ধুর ভাষণ শেয়ার: ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন ও চাঁদাবাজির পর কারাগারে প্রেরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে বঙ্গবন্ধুর ভাষণ শেয়ার: ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন ও চাঁদাবাজির পর কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
মহান বিজয় দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শেয়ার করার জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। রিজভী জামান মাহিম (১৭) নামের ওই কিশোরকে নির্যাতন ও পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে বর্তমানে বাগেরহাট কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রিজভী জামান মাহিম তার ফেসবুকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শেয়ার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে ‘আওয়ামী লীগ’ সমর্থক আখ্যা দিয়ে গত ১৯ ডিসেম্বর ‘সমন্বয়ক’ পরিচয়দানকারী একদল ব্যক্তি তাকে

বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পারিবারিক সূত্র জানায়, তুলে নেওয়ার পর রিজভী জামানের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। মারধরের পাশাপাশি বালুর মধ্যে মাথা চেপে ধরে তাকে হত্যাচেষ্টা করা হয়। একপর্যায়ে নির্যাতনকারীরা পরিবারের কাছে ‘আর মারধর করা হবে না’—এমন আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করে। ছেলের প্রাণ বাঁচাতে পরিবার টাকা পরিশোধ করলেও তাকে ছাড়া হয়নি। উল্টো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাকে বাগেরহাট কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। একজন অপ্রাপ্তবয়স্ক ও পরীক্ষার্থীর ওপর এমন অমানবিক আচরণে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “পরিবারের কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায় করা এবং একজন কিশোরকে সংশোধনাগারে পাঠানোর ঘটনা

রাষ্ট্রীয় ন্যায়বিচারের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।” এ বিষয়ে মানবাধিকার কর্মীরা ঘটনাটিকে সরাসরি মানবাধিকার ও শিশু অধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বিশিষ্ট মানবাধিকার কর্মীরা বলেন, “রাজনৈতিক মত প্রকাশের কারণে একজন কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও নির্যাতন করা রাষ্ট্রের দায়বদ্ধতার সঙ্গে সাংঘর্ষিক। তার শিক্ষা ও মানসিক সুস্থতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।” মানবাধিকার সংস্থা ও শিশু অধিকার বিষয়ক সংগঠনগুলো অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। তারা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, ভিন্নমতের কারণে যেন কোনো অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর শিক্ষাজীবন ও নিরাপত্তা হুমকির মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল