উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ অভিযানে গিয়েছিল মিশন হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে। কিন্তু সেটা শেষ হয়ে গেল শেষ ষোলোতেই। মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক অস্বস্তিকর ধারাবাহিকতার নতুন অধ্যায়। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর থেকে ব্রাজিল টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে নকআউট পর্ব থেকে ছিটকে গেছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২—প্রতিটি আসরেই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার দিয়ে সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। ব্রাজিল দীর্ঘদিন ধরে যে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’র স্বপ্ন দেখে আসছে,

বাস্তবতা তার বদলে উপহার দিল টানা ছয়বার ইউরোপের কাছে হারের এক তিক্ত রেকর্ড। ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল একটি পেনাল্টি পেলেও ব্রুনো গিমারেসের নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল শোধ করেন নেইমার, কিন্তু ততক্ষণে ম্যাচের ফল পাল্টানোর সময় ফুরিয়ে গেছে। কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দলটির কাছ থেকে টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার প্রত্যাশা ছিল, কিন্তু শেষ ষোলোতেই থেমে যাওয়ায় সেই প্রত্যাশা বড় ধাক্কা খেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল