সংবর্ধনার আড়ালে চাঁদাবাজির মহোৎসব: তারেক রহমানকে ঘিরে হাজার কোটি টাকার ‘অর্থনৈতিক সন্ত্রাস’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

সংবর্ধনার আড়ালে চাঁদাবাজির মহোৎসব: তারেক রহমানকে ঘিরে হাজার কোটি টাকার ‘অর্থনৈতিক সন্ত্রাস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
সংবর্ধনা—শব্দটি শুনলেই একসময় চোখের সামনে ভেসে উঠত সম্মানের চিত্র। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনার নামে বর্তমানে যা চলছে, তাকে ‘সম্মান’ নয় বরং ‘সংগঠিত চাঁদাবাজির মহোৎসব’ বলাই শ্রেয়। অভিযোগ উঠেছে, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির নামে দেশজুড়ে হাজার কোটি টাকার একটি বিশাল চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে করপোরেট অফিস—কোথাও রেহাই নেই। রাজনৈতিক কর্মসূচির নামে এই অরাজকতাকে সাধারণ মানুষ দেখছেন ‘অর্থনৈতিক সন্ত্রাস’ হিসেবে। তথাকথিত এই সংবর্ধনার ব্যয়ের দোহাই দিয়ে যে চাঁদাবাজি চলছে, তার ব্যাপ্তি আঁতকে ওঠার মতো। গ্রামের জীর্ণ চায়ের দোকান, ভাঙাড়ির ব্যবসা, এমনকি দিনমজুর রিকশাচালকের পকেট থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।

যে অটোরিকশাচালক সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে ৫০০ টাকা রোজগার করেন, তাকেও ‘নেতার সংবর্ধনা’র জন্য চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এটি কেবল রাজনৈতিক দেউলিয়াত্ব নয়, বরং দরিদ্র মানুষের ওপর চরম অর্থনৈতিক নিপীড়ন। অন্যদিকে, দেশের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি ও ঠিকাদারদের অবস্থা আরও সঙ্গীন। তাদের কাছে দাবিকৃত চাঁদার অঙ্ক অকল্পনীয়। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া, ঠিকাদারি বাতিল করা বা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার মতো নগ্ন হুমকি দেওয়া হচ্ছে। ‘দলীয় সিদ্ধান্ত’-এর তকমা লাগিয়ে এই লুটপাটকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি দীর্ঘদিন ধরে বর্তমান ব্যবস্থার সমালোচনা করে ‘গণতন্ত্র’ ও ‘ন্যায়বিচার’-এর কথা বলে আসছে। কিন্তু ক্ষমতার বাইরে থাকতেই যদি তাদের দলীয় নেতাকর্মীরা এমন বেপরোয়া চাঁদাবাজিতে মেতে

ওঠেন, তবে রাষ্ট্রক্ষমতা হাতে পেলে পরিস্থিতি কী হবে—তা ভেবে সাধারণ মানুষ আতঙ্কিত। বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলে থেকে যারা এমন দাপট দেখায়, ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয় সম্পদকে যে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, তা আর কোনো আশঙ্কার বিষয় নয়—বরং এটি একটি আসন্ন দুর্যোগের পূর্বাভাস। ইতিহাস সাক্ষী, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ‘হাওয়া ভবন’ ছিল দুর্নীতির সমার্থক। তারেক রহমানের নাম সেই সময়েও চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল। আজকের এই সংবর্ধনা-কেন্দ্রিক চাঁদাবাজি যেন সেই পুরনো ‘হাওয়া ভবন সিন্ডিকেটে’রই নতুন সংস্করণ। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু শোষণের চরিত্র বদলায়নি। তারেক রহমান বর্তমানে দলের ‘সংস্কার’ ও ‘নতুন বিএনপি’র কথা বলছেন। কিন্তু তার নাম ভাঙিয়ে সারা দেশে

যে লুটপাট চলছে, সে বিষয়ে তিনি নীরব কেন? যদি তিনি এসব জেনেও চুপ থাকেন, তবে এই দায় তিনি এড়াতে পারেন না। আর যদি তিনি দাবি করেন যে তিনি কিছুই জানেন না, তবে প্রশ্ন ওঠে—যিনি নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন কীভাবে? দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবিকার সংকটে জর্জরিত, তখন রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর জন্য তাদের পকেট কাটা হচ্ছে। সাধারণ জনগণ স্পষ্টভাবেই বলছে—তারা কোনো সংবর্ধনা চায় না; তারা চায় চাঁদাবাজমুক্ত নিরাপদ জীবন ও কাজের পরিবেশ। সংবর্ধনার নামে এই জোর-জুলুম আসলে জনগণের প্রতি বিএনপির প্রকৃত মনোভাবেরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনই যদি এই লাগামহীন চাঁদাবাজি বন্ধ না

হয়, তবে সরকার বদলালেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কেবল শোষকের মুখ বদলাবে, কিন্তু শোষণের যাঁতাকল চলতেই থাকবে। তারেক রহমানের সংবর্ধনার এই আয়োজন তাই শেষ পর্যন্ত সম্মানের স্মারক না হয়ে, জনগণের কাছে একটি ‘বিভীষিকা’ হিসেবেই চিহ্নিত হয়ে রইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া