মিষ্টি জান্নাত সিনেমায় অভিনয় করতে চান না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৭ পূর্বাহ্ণ

মিষ্টি জান্নাত সিনেমায় অভিনয় করতে চান না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৭ 194 ভিউ
ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বেশ কিছু দিন ধরে নানা কারণে তুমুল আলোচনায় আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ঢালি কিং খান শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে। তবে সেসব আলোচনা এখন অতীত। এ নিয়ে অভিনেত্রী চাইলে দুবাই শেখকেও বিয়ে করতে পারতেন বলে বলে জানান। তবে এখন তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত। মিষ্টি জান্নাতকে প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায়। কারণ তিনি অভিনেত্রী ছাড়াও একজন চিকিৎসক। আর তাই অভিনেত্রীর সবচেয়ে বেশি আসা-যাওয়া দুবাইতে। সেখানেই তিনি চিকিৎসক হিসেবে কর্মরত ছাড়াও নানান ব্যবসায় জড়িত। রয়েছে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও। বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের। কিন্তু এত কিছুর মাঝেও

সেই ঘুরেফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। অভিনেত্রী যেহেতু অনেকটা সময় ধরে বিনোদন জগত থেকে দূরে, তাই প্রশ্ন ছিল— এবার সিনেমায় ফেরা নিয়ে। সদ্যই একটি গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এ ঢালিউড অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই। চার-পাঁচ বছর সিনেমাজগতে থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কিনা জানি না, তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেখানে গিয়ে নতুন কিছু করতে চাই। প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কনসার্ট অভিনেত্রী বলেন, এই যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব; কৃষক হয়ে যাব। সেখানে শাকসবজি চাষ করব। তিনি বলেন, তখন আমি নিজেকে

বলব— আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে। সিনেমা জগত নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিনেত্রী বলেন, মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। একটি ঘটনার কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, একটি সিনেমার কাজ করছি। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সেই সময়ে প্রোডিউচার ডেকে বললেন—রুম নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাইনি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করেন, যা আমার স্মরণীয় ঘটনা। উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রির রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি নিয়মিত কাজ করেন সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন