ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ April, ২০২৬

ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ April, ২০২৬ |
দীর্ঘ সাত বছর পর ইরান থেকে ভারতে তেলের প্রথম চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করেছে তেলবাহী একটি জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, প্রায় ৬ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল নিয়ে ‘পিং শুন’ নামক জাহাজটি গুজরাটের ভাদিনার বন্দরের খুব কাছে চলে এসেছিল। কিন্তু হঠাৎ করেই এটি ভারতের পরিবর্তে চীনের শানডং প্রদেশের ডংইং বন্দরের দিকে যাত্রা শুরু করে। এসোয়াতিনি পতাকাবাহী এই জাহাজটি বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল পর্যন্ত গুজরাট অভিমুখী ছিল, কিন্তু মাঝপথেই এটি দক্ষিণ দিকে মোড় নেয়। পণ্য বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, এই নাটকীয় পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে অর্থ পরিশোধ

সংক্রান্ত জটিলতাকে। বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিক্রেতা পক্ষ অর্থাৎ ইরান তাদের আগের ৩০-৬০ দিনের ক্রেডিট সুবিধা কমিয়ে এখন অগ্রিম বা দ্রুত পেমেন্টের দাবি জানাচ্ছে। ইরান বর্তমানে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে বিচ্ছিন্ন থাকায় ভারতের মতো দেশগুলোর জন্য অর্থ পরিশোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনো ইরানি আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত হতে দ্বিধাবোধ করছে। উল্লেখ্য, গত ২১ মার্চ যুক্তরাষ্ট্র এক মাসের জন্য ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল। বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি এবং আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এই শিথিলের ফলে পিং শুন জাহাজে থাকা তেলটি মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল,

কারণ এটি ২০ মার্চের আগেই লোড করা হয়েছিল। ২০১৯ সালের মে মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। এই চালানটি পৌঁছালে তা হতো দীর্ঘ বিরতির পর ভারতের জন্য প্রথম ইরানি তেলের সরবরাহ। বিশেষজ্ঞদের মতে, পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান হলে জাহাজটি পুনরায় ভারতের কোনো শোধনাগারের দিকে ফিরে আসার সম্ভাবনা এখনো ক্ষীণভাবে টিকে আছে। তবে এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে চীনের বাইরে অন্য দেশগুলোর জন্য ইরানের সাথে তেল বাণিজ্য করার ক্ষেত্রে কেবল লজিস্টিক বা পরিবহন সুবিধা থাকলেই চলে না, বরং বাণিজ্যিক শর্ত এবং আর্থিক লেনদেনের ঝুঁকিগুলোই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চীনই ইরানের

তেলের প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের