পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
পেরুর রাজধানী লিমা’র আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে শুক্রবার একটি ডার্বি ম্যাচের আগে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্লাব আলিয়াঞ্জা লিমা এ তথ্য জানিয়েছে। পরদিনই তাদের ইউনিভার্সিটিরিওর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল। ক্লাবটি হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মাতুটে’ নামে পরিচিত এই স্টেডিয়ামে একটি ‘পতাকা উত্তোলন অনুষ্ঠান’ চলাকালীন ৬০ জন আহত হয়েছেন। নিজেদের বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমরা স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এর পেছনের সত্য উদঘাটনে ক্লাবটি ‘পূর্ণ স্বচ্ছতা’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আলিয়াঞ্জা লিমা এবং দমকল বাহিনীর একজন কর্মকর্তা স্টেডিয়ামের কোনো কাঠামোগত ত্রুটির বিষয়টি নাকচ করে দিয়েছেন। দমকল

কর্মকর্তা মার্কো পাহুয়েলো নিউজ চ্যানেল ‘কানাল এন’-কে বলেছেন, ‘মূল্যায়ন অনুযায়ী, কোনো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।’ তিনি জানান যে প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে কেউ গর্তে পড়ে যায়নি এবং সেখানে কোনো ধ্বংসাবশেষও ছিল না। পেরুর প্রফেশনাল সকার লিগ জানিয়েছে, শনিবারের ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে তারা আরও যোগ করেছে, ‘স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা ক্লাব ও কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?