মাহফুজ আলমের দ্বিচারিতা: গ্রহনযোগ্যতা ফিরে পাবার রিসেট বাটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

মাহফুজ আলমের দ্বিচারিতা: গ্রহনযোগ্যতা ফিরে পাবার রিসেট বাটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
৫ আগস্টের পরপর মাহফুজ আলম তার ফেসবুকের কভার ফটো পাল্টায়, যেখানে আবুল হাশিম (বদরুদ্দির ওমরের পিতা), ভাসানি, যোগেন মন্ডল, শেরে বাংলা, সোহরাওয়ার্দীর ছবি। এখনো আছে ওটি। খেয়াল করেন, মুক্তিযুদ্ধে এদের প্রত্যেকের অবদান শূণ্য! সে সময় মাহফুজ যতগুলো ইন্টারভিও দিয়েছে, সবগুলোতে সে বলেছে বাংলাদেশের ইতিহাস ৪৭ কেন্দ্রিক। একাত্তর সেখানে অনুপস্থিত! বঙ্গবন্ধু সেখানে ভিলেন! ড. ইউনূস আমেরিকায় তার প্রথম বিদেশ সফরে গিয়ে রিসেট বাটন নিয়ে আলাপ তুলেছিলেন, সেই সফরে তার সাথে ছিল মাহফুজ। সেই প্রথম আমরা মাহফুজ সম্পর্কে জানতে পারলাম, যাকে ড. ইউনূস জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। রিসেট বাটন মানে, ৭১-কে বাদ দিয়ে ৪৭ থেকে লাফ দিয়ে ২৪-এ চলে

আসা! সেই মাহফুজ আজ আমাদেরকে বলে- লীগ ফিরে এসেছে কারণ একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কি সেলুকাস! মাহফুজ মন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের অন্তত ৪৭টি মিডিয়া দখল হয়েছে। তার লিস্ট আমাদের কাছে আছে! এরকম ঘটনা এদেশে আর কখনো ঘটেনি। শতশত কর্মী চাকুরি হারিয়েছে, অধিকাংশ গণমাধ্যমের বার্তাকক্ষের লোকজন চাকুরি হারিয়েছে, আজ সেই মাহফুজ মিডিয়ার স্বাধীনতার কথা বলে! সারা দেশে যখন মাজারে হামলা হয়, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হয়, নারীদেরকে অপদস্থ করা হয় তখনো মাহফুজ মন্ত্রী। ওদের সময় দেশের প্রধান দুই সংবাদপত্রের অফিসে পুড়েছে। কোনোদিন মাহফুজ সেসব নিয়ে একটি টুশব্দ করেনি। আমরা ওদের হাতেপায়ে ধরার বাকি রেখেছি, বলেছি, সর্বনাশ হয়ে যাচ্ছে, মানুষের বড়

বিপদ- কিন্তু মাহফুজরা দিনের পর দিন মবকে উস্কে দিয়ে গেছে। আজ মাহফুজ বলে, লীগ ফিরেছে মবতন্ত্রের কারণে। অথচ পিনাকি ইলিয়াসরা ছিল মাহফুজদের পিতা! মন্ত্রী থাকা অবস্থায় তার স্বল্প শিক্ষিত ভাইকে রেড ক্রিসেন্টের বোর্ডে বসিয়েছিল মাহফুজ। সেখানে এনসিপির আরেক নেতা ছিল ডিরেক্টর। ওই দুইজনের গণ্ডগোল লাগার পর সেই খবর মিডিয়ায় এল। তাই আরেক ভাই ইলেকশনে দাঁড়িয়ে ফেইল করেছে। মন্ত্রীত্ব যাওয়ার পর তার সাবেক সংগঠন জামাত চায় নাই বলে মাহফুজ এনসিপিতে ফিরতে পারে নাই, কারণ বিভিন্ন সময়ে মাহফুজ জামাতের বিরুদ্ধে আকারে-ইশারায় দুই/চারটা কথা বলেছিল। তা যদি এনসিপিতে ফিরতে পারতেন, আজ কি এই স্ট্যটাস লিখতেন মাহফুজ? তাই আজ মাহফুজ আওয়ামীলীগ ফিরে আসার যে যে গল্প

বলেছে, সবগুলো স্ববিরোধীতা। যে অন্তবর্তীকালীন সরকারের হাত ধরে সংস্কার থেকে শুরু করে সব আশা বিপথে গেছে, মাহফুজ নিজে কি সেই সরকারের অংশ ছিলেন না? মাহফুজদের বিশ্বাস কইরেন না। বিপদে পড়ে আপনার পায়ে ধরে বসে আছে এখন, ঘাড় চেপে ধরতে এক মুহুর্তও দেরি করবেনা। মাহফুজরা জানে, তাদের সামনে ভয়াবহ বিপদ!! কি, রাগ করলা?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক