মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫
     ১১:৩০ অপরাহ্ণ

মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ১১:৩০ 282 ভিউ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে সহায়ক তথ্য দিতে পারলে ৫ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পুরস্কারের পরিমাণ আগে ঘোষিত পুরস্কারের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী। এএফপি। জানুয়ারিতে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে মাদুরো আবার ক্ষমতায় ফেরেন। ওই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ এই নির্বাচনের ফল মেনে নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই মাদুরোর সমালোচনা করে আসছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার মাদুরোসহ ভেনিজুয়েলার আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল। এসব অভিযোগের মধ্যে আছে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক পাচার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, আগে

ঘোষণা করা ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করা হবে। তার দাবি, মাদুরো সরাসরি মাদক পাচারের সঙ্গে জড়িত। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল নতুন এ পুরস্কার ঘোষণাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এটি ‘রাজনৈতিক প্রচারণা’ ছাড়া আর কিছু নয়। গিলের অভিযোগ, যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের মামলা সামাল দেওয়া নিয়ে বন্ডি যে ধরনের সমালোচনার মধ্যে আছেন, তা থেকে দৃষ্টি সরানোর জন্য তিনি এমনটা করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার মাদুরোসহ ভেনিজুয়েলার আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল। এসব অভিযোগের মধ্যে আছে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাস, দুর্নীতি ও মাদক পাচার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে পাম বন্ডি অভিযোগ করেন, মাদুরো

ভেনিজুয়েলার অপরাধী চক্র ত্রেন দে আরাগুয়া এবং মেক্সিকোভিত্তিক শক্তিশালী অপরাধী চক্র সিনালোয়া কার্টেলের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করেছেন। বন্ডি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ মাদুরো ও তার সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ৩০ টন কোকেন জব্দ করেছে। এর মধ্যে প্রায় ৭ টন কোকেনের সঙ্গে সরাসরি মাদুরোর সম্পৃক্ততা আছে। এর আগে মাদুরো সরাসরি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody