মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ |
মাদারীপুরের শিবচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবককে আসামি করে মামলা করেছে ভিকটিমের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিশুটিকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে দিয়ে আসে তার পরিবার। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তের বাড়ির পাশ থেকে শিশুটি উদ্ধার করে পরিবার। ভুক্তভোগী তার বাবা-মাকে বিস্তারিত বললে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করেন। শিশুকে ধর্ষণের খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে

গণপিটুনি দেয়। পরে শিবচর থানা পুলিশ ও দত্তপাড়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবচর থানার ওসি মো. শ‌ফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু