মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে কোকেন সরবরাহে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদালত ম্যাকগিলকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য দোষী সাব্যস্ত করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ম্যাকগিল তার ব্যক্তিগত কোকেন ডিলারের সঙ্গে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তারা নিজেদের মধ্যে ২ লাখ মার্কিন ডলারের একটি মাদক চুক্তি সম্পন্ন করেন বলে অভিযোগ করা হয়। যদিও ম্যাকগিল পরবর্তী লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে যে, জুরি তাকে ‘নিষিদ্ধ মাদক সরবরাহে অংশগ্রহণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে তিনি বাণিজ্যিকভাবে মাদক সরবরাহে যুক্ত ছিলেন কিনা, সে বিষয়ে গুরুতর অভিযোগ থেকে

তাকে খালাস দেওয়া হয়েছে। ৫৪ বছর বয়সী ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন। স্পিনার হিসেবে তিনি কম কার্যকর ছিলেন না। সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন তখনও খেলছিলেন অজি দলে, সে কারণে খুব বেশি ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু