ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’
মাগুরায় পেট্রোল বোমায় পুড়ল সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস
মাগুরায় পৃথক পেট্রোল বোমার আগুনে এসিল্যান্ড অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে দুষ্কৃতিকারীরা সরকারি দুটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে অফিস দুটির দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজ এবং আসবাবপত্র পড়ে যায়।
মাগুরা সদর থানার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পড়ে নষ্ট হয়ে যায়।
এদিকে প্রায় একই সময় মাগুরা সরকারি সাব-রেজিস্ট্রার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, রাতের আধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়া সাব-রেজিস্ট্রার অফিসে
পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাব রেজিস্টার অফিসের জমি জমার দলিল, নথিপত্র ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে যায়। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে। সদর থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ তদন্ত করে দোষীদের
চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে।