মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিমুদ্দিন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ওই প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানান, তার ভাই মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আজ বিকেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে এবং তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন। বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টায় বলেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়