ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু
মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ
হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো।
বুধবারের ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, শহরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে পুলিশের গাড়ির কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান ট্রাফিকের দুই সদস্য। তারা যখন ওই ব্যক্তির দিকে এগিয়ে যান তখনই বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিহত হয়েছেন।
গত সোমবার একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। তদন্তকারীরা তখন ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে। সবশেষ ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রুশ
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে। বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। টহল দল তার গতিবিধিতে বাধা দেওয়ার পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এ ঘটনা জড়িত থাকতে পারে।