মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জিততে হবে। জিততে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করবেন। মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে। আর না জিততে পারলে ওরা (ডেমোক্র্যাট) আমাকে অভিশংসন করার একটা কারণ খুঁজে পাবে।' রয়টার্স অনলাইন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ভাটা পড়বে, এমনকি কংগ্রেসে তদন্তের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। নির্বাচনের আগে তাই যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনযাপনের খরচ নিয়ে এরইমধ্যে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন

অবস্থায় ট্রাম্প চাইছেন, নিজেদের বিরোধ ভুলে রিপাবলিকানরা যেন হাত মেলান। রিপাবলিকানদের সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫ এবং সিনেটে ৩৩টি আসন অবশ্যই হাতে রাখতে হবে।' তবে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী। সম্মলনে তিনি বলেন, 'আমরা মধ্যবর্তী জয় ছিনিয়ে আনতে যাচ্ছি, যা দিয়ে ইতিহাস গড়ব, রেকর্ড ভাঙব।' জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনা নেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ট্রাম্পের ওপর নজর মার্কিন ভোটারদের। এ ঘটনার পর দেশের আভ্যন্তরীণ সমস্যা, যেমন মূল্যস্ফীতির দিকে নজর দেওয়ার জন্য চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। কিন্তু মঙ্গলবারের সম্মেলনে এসব ব্যাপারে ট্রাম্প কিছুই বলেননি। বরং তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের

তৈরি করা ওসব সমস্যা এখন তার ঘাড়ে এসে পড়েছে। ৮৪ মিনিটের লম্বা বক্তব্যে অবান্তর অনেক কথা বলেন ট্রাম্প। যেমন তিনি বলেন, 'স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করে দিয়েছি।' এছাড়া কিছু বানোয়াট আলাপও উঠে আসে এই বক্তব্যে। যেমন তিনি দাবি করেন, গত সাত মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। অথচ ২০২৫ সালে ১২৭ টি হত্যাকাণ্ড হয়েছে সেখানে। এমনকি ৩১ ডিসেম্বর রাতেও একজন খুন হন বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ট্রাম্প দাবি করেন, তিনি গলফ খেলার সুযোগ পান না; অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে। বক্তব্যে ট্রাম্প দাবি করেন, মিডটার্ম অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতবে, কিন্তু কিছু রিপাবলিকান সদস্য ঠিকঠাক পথে চলছেন

না। ২০০৬ সাল থেকে প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে আসন খুইয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টরা। তাই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্বাস্থ্যখাতে মনোযোগ দিতে রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। নিজের নির্বাহী ক্ষমতা বাড়াতে চান ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন, তখন পর পর দুইবার অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য এবারও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে, যদিও তা অস্বীকার করে আসছে হোয়াইট হাউজে। বর্তমানে পাঁচ ভোট বেশি নিয়ে ক্ষমতায় টিকে রয়েছে রিপাবলিকানরা। এতো কম ব্যবধান নিয়ে টিকে থাকতে না প্রেসিডেন্ট ট্রাম্প ও স্পিকার মাইক জনসন। এমন পরিস্থিতিতে বিভিন্ন খাতে নিজের নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এতদিন রিপাবলিকানরা ট্রাম্পের প্রতি

আনুগত্য দেখিয়ে খরচ এবং অন্যান্য বিষয়ে কংগ্রেসের ক্ষমতা অনেকটাই ট্রাম্পের হাতে ছেড়েছিলেন। তবে বর্তমানে তাদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে। গত মাসে কলোরাডো এবং ফ্লোরিডার অবকাঠামো প্রকল্প বাতিলের সিদ্ধান্তে ভেটো দেন ট্রাম্প। এ সপ্তাহে তার সেই ভেটো খারিজ করতে একটি ভোটাভুটি হতে পারে। ধারণা করা হচ্ছে, অনেক রিপাবলিকান এই ভোটে ট্রাম্পের পক্ষ নেবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?