ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এরইমধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন। তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী। মার্কিন হুমকির মধ্যে মাদুরো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে প্রস্তুত করেছেন। চলতি সপ্তাহের শুরেুতে মাদুরো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলায় আক্রমণ করা হলে দ্রুতই সেটি সশস্ত্র সংগ্রামের যুগে প্রবেশ করবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

ট্রাম্প মূলত ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে অবৈধ বলেই গণ্য করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ