ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, সকাল ৮টা ১৭ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায়, ভূগর্ভের প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে। খবর ডনের। ভূমিকম্পের কম্পন চিত্রাল, পেশোয়ার ও সোয়াত জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস জানিয়েছে, আত্তক, লোয়ার দির ও আপার দির এলাকাতেও হালকা কম্পন টের পাওয়া গেছে। পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেটের (আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয়) সংযোগস্থলে অবস্থান করছে। ফলে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রায়ই অনুভূত হয়। চলতি মাসের শুরুতে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার প্রভাব পাকিস্তানের

খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়। এরপর কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় হিন্দুকুশ অঞ্চলে। তবে শুক্রবারের ভূমিকম্পে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল