ভিয়েতনামে উল্টে গেল স্লিপার বাস, নিহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ভিয়েতনামে উল্টে গেল স্লিপার বাস, নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
পর্যটকবাহী স্লিপার বাস উল্টে ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল বাসটি। পথে হা তিনহ প্রদেশে জাতীয় মহাসড়কে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পিলারে আঘাত করে এবং উল্টে যায়। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সকলেই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে দুইজন শিশু। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই গুরুতর। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দা নাং ভ্রমণে যাচ্ছিলেন, যারা স্থানীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা

এক যাত্রী স্থানীয় ‘দান ত্রি’ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাসটি উল্টে গিয়েছিল... আমি উঠে বসতেও পারছিলাম না, আমার শরীর আর হাত বিছানার পাশে ঢুকে গিয়েছিল।’ তার মতে, যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তাদের বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বা গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বলেন, নিহতরা অনেক বেশি আঘাত পেয়েছে। এই দুর্ঘটনার পর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভিয়েতনামে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৫ হাজার ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত, যা ২০২৪ ছিল ৫ হাজার ৩৪৩।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল