ভিন্ন ধর্মাবলম্বীদের দেওয়া খাবার খাওয়া নিয়ে যা বললেন আজহারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

ভিন্ন ধর্মাবলম্বীদের দেওয়া খাবার খাওয়া নিয়ে যা বললেন আজহারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের খাবার বা গিফট দেয়। তাদের দেওয়া এসব খাবার বা উপহার মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। আজহারী বলেন, অনেক সময় অমুসলিমরা আমাদেরকে খাবার বা গিফট দেন। তারা কোনো মিষ্টি জাতীয় খাবার, ফলমূল বা মাছ-মাংস দিলে খেতে পারব কিনা সে বিষয়ে আমরা আল্লাহর রাসুল (সা.) ও সাহাবীদের জীবন থেকে জানতে পারি। এ প্রসঙ্গে এই বক্তা বলেন, আল্লাহর রাসুল ৬ষ্ঠ হিজরিতে মুশরিকদের সঙ্গে ১০ বছরের জন্য হুদাইবিয়ার সন্ধি করেন, তখন পরিস্থিতি শান্ত ছিল, কোনো যুদ্ধ ছিল না। ওই সময় রাসুল (সা.) ভাবলেন এখনই সময়

বিশ্বব্যাপী ইসলামকে ছড়িয়ে দেওয়ার। এরপর তিনি ওই সময়ের সুপার পাওয়ার দেশগুলোর শাসকদের চিঠি পাঠান। রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস, পারস্যের সম্রাট কিসরা, মিশরের সম্রাট মুক্বাওক্বিসকে চিঠি পাঠান। অর্থাৎ বড় বড় সুপার পাওয়ার দেশগুলোর শাসকদের সবার কাছে দাওয়াতি চিঠি দেওয়া শুরু করেন তিনি। যেসব সম্রাটের কাছে চিঠি পাঠানো হয়েছিল, তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ কেউ করেননি। তবে প্রত্যেকে রাসুলকে (সা.) উপহার পাঠিয়েছেন। আজহারী বলেন, ওই সময় মিশরের বাদশাহ ছিলেন মুক্বাওক্বিস। তিনি ছিলেন খ্রিষ্টান ধর্মের অনুসারী। তার কাছে রাসুল (সা.) এর চিঠি পাঠানো হলে, তিনি চিঠি পড়ে মুগ্ধ হন। তিনি বুঝতে পারলেন ইনি তো নবী। রাসুলের পক্ষ থেকে যিনি চিঠি

নিয়ে গিয়েছিলেন, তার কাছে রাসুল (সা.) এর জন্য অনেক উপহার পাঠিয়েছিলেন মুক্বাওক্বিস। এর মধ্যে ছিল এক হাজার স্বর্ণ মুদ্রা, দুজন খ্রিষ্টান নারী দাসী (তখন দাসপ্রথা প্রচলন ছিল)। এদের মধ্যে একজনের নাম ছিল মারিয়া, আরেকজন শিরিন। মারিয়াকে রাসুল (সা.) নিজের স্ত্রী হিসেবে রেখেছিলেন। আর শিরিনকে তার সভাকবি হাসসান বিন সাবিতকে (র.) দিয়েছিলেন। এখানেই শেষ নয়, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন মিশরের সম্রাট। এছাড়া ২০ পিস থান কাপড় পাঠিয়েছিলেন। একটা গাধা ও একটা খচ্চরও পাঠিয়েছিলেন। আল্লাহর রাসুল মুক্বাওক্বিসের পাঠানো সব উপহার গ্রহণ করেছিলেন। তার মানে অন্য ধর্মের কেউ উপহার দিলে আপনি নিতে পারবেন। আলী (রা.) বর্ণিত এক হাদিসের উদ্ধৃতি দিয়ে আজহারী বলেন, কিসরা,

কায়সারসহ যত রাজা-বাদশাহ রাসুলকে (সা.) উপহার দিয়েছেন তিনি সব গ্রহণ করেছেন। এসব শাসকের মধ্যে সবাই খ্রিষ্টান ছিলেন না, কেউ ছিলেন ইহুদি। যেমন- কিসরা ছিলেন অগ্নি উপাসক। কিন্তু তাদের দেওয়া উপহার সামগ্রী রাসুল গ্রহণ করেছেন। এরপর আলী (রা.) নিজে যখন খলিফা ছিলেন, তখন অগ্নি উপাসকদের একটি উৎসব হতো; যার নাম ছিল ‘নাইরুজ’। বাংলায় একে বলা হয় ‘নওরোজ’ বা নববর্ষ। এই উৎসব উপলক্ষে তারা আলীকে উপহার দিতেন। আলীও উপহার গ্রহণ করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইফের একটি হাদিস উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামি বক্তা বলেন, আয়েশার (রা.) কাছে এক নারী এসে বললেন, ‘আম্মাজান, অগ্নি উপাসকরা তাদের নওরোজ উৎসবের সময় আমাদেরকে ভুনা পাখি

উপহার হিসেবে পাঠায়, আমরা কি খেতে পারব? তখন আয়েশা বললেন, ওইদিন তাদের উৎসবে জবাই করা কোনো জিনিস খেতে পারবে না। বরং তাদের গাছের ফলমূল, শাকসবজি বা মিষ্টান্ন জাতীয় কিছু দিলে খেতে পারবে’। এই হাদিস থেকে বোঝা যায়, অন্য ধর্মের কেউ তাদের অনুষ্ঠান উপলক্ষে মিষ্টি বা চকলেট জাতীয় কিছু দিলে খেতে পারবেন। এমনকি জামাকাপড় বা অন্য কোনো গিফট দিলেও নিতে পারবেন। অর্থাৎ সব কিছুই নিতে পারেন, তবে তারা জবাই করেছে এমন কোনো প্রাণীর মাংস দিলে যেমন- হিন্দুরা তাদের দীপাবলি প্রোগ্রামে মুরগি ও গরু জবাই দেয়, ওইটা দিয়ে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণীর মাংস দিলে খেতে

পারবেন না। কারণ ইসলামের বিধান হলো- কোনো প্রাণীকে জবাই করলে আল্লাহর নাম নিতে হয়, কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীরা আল্লাহর নাম মুখে নেয় না। এজন্য আমরা তাদের দেওয়া কোনো প্রাণীর মাংস খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে। ফলে তাদের দেওয়া মাংস খেতে পারবেন। কিন্তু অন্য কোনো ধর্মের মানুষ জবাই করা প্রাণীর মাংস দিলে আপনি খেতে পারবেন না। আবার এমন তো না, তারা শুধু আপনাকে মাংসটাই খেতে দেবে, হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাকসবজি বা ফলমূল দিতে পারে, সবই আপনি খেতে পারবেন শুধু মাংস ছাড়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই