ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে পণ্যটি আমদানির উদ্যোগ নেওয়ার পরও কোনো প্রভাব পড়েনি।ভারত থেকে ডিম আমদানি হলেও দাম আগের মতোই রয়েছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬৫, যা আগে ১৫০-১৬০ টাকা ছিল। এদিকে দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৫০ লাখ আমদানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে গত বছর আমদানি হয় ৬১ হাজার ৮৫০টি ডিম। এবার দ্বিতীয় চালানে আমদানি হয় ২ লাখ ৩১ হাজার ৪০টি। তারপরও দাম কমেনি, বরং হুহু করে বাড়ছে। ঢাকার কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মোহাম্মদ লিটন বলেন, ভারত থেকে কম দামে ডিম আমদানির কারণে বাজারে কোনো প্রভাব পড়েনি। গত এক মাস ধরে খুচরা বাজারে প্রতি

ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। মগবাজার ও হাতিরপুল এলাকায় গিয়ে দেখা গেছে, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, অর্থাৎ, চারটি ডিমের দাম ৫৫ টাকা। রাজধানীর নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. ইমন বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশ পরিচালনা করছে। ভেবেছিলাম এ সরকারের আমলে কিছু কমুক আর না কমুক, নিত্যপণ্যের দাম কমবে; কিন্তু তা কমেনি। বরং বেড়েছে। পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে; কিন্তু বাজারে এর প্রভাব নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিনতে হচ্ছে। তিনি জানান, বাজারে ডিমের কোনো সংকট নেই। তারপরও ডজন কিনতে ১৬৫ টাকা খরচ

করতে হচ্ছে। এদিকে গত ১১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, সরকার বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ না করলে, তারা ডিম ও মুরগির উৎপাদন বন্ধ করে দেবে। তারা বলেছে, বাংলাদেশের ডিমের দৈনিক চাহিদা ৪ কোটি। স্থানীয় উৎপাদন বর্তমানে এর চেয়ে বেশি, প্রতিদিন ৪.৫ কোটি ডিম উৎপাদিত হচ্ছে। অ্যাসোসিয়েশন মনে করে, ডিম আমদানির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে, যা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা