ভারতের সঙ্গে যুদ্ধের শঙ্কায় আগাম যে প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ৮:০৮ অপরাহ্ণ

ভারতের সঙ্গে যুদ্ধের শঙ্কায় আগাম যে প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৮:০৮ 80 ভিউ
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মির। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে পাকিস্তান। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে ১০০ কোটি রুপির ‘জরুরি তহবিল’ও গঠন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্তে অনুপ্রবেশের শঙ্কার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) খাদ্য বিভাগ নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। আজাদ কাশ্মিরের

প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে এবার সীমান্তবর্তী এলাকায় অন্তত দুই মাসের জন্য মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজাদ কাশ্মিরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পুরো সীমান্ত এলাকায় দুই মাসের জন্য পর্যাপ্ত আটা সরবরাহ নিশ্চিত করতে জোরদার অভিযান শুরু করেছি।” তিনি আরও জানান, সীমান্তে গোলাবর্ষণ বা সামরিক হামলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে খাদ্য গুদাম তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে, যাতে মানুষের জন্য আটার সহজলভ্যতা ব্যাহত না হয়। আজাদ কাশ্মিরের এই মন্ত্রী আরও বলেন, “যেসব এলাকা প্রায়ই শীতকালীন তুষারপাত বা ভারতীয় গোলাবর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেখানে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প পরিকল্পনা তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।” এর

আগে গত বৃহস্পতিবার আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী আইনসভায় জানান, তিনি ১ বিলিয়ন (১০০ কোটি) রুপির প্রাথমিক বাজেটের একটি ‘জরুরি তহবিল’ গঠন করেছেন। এই তহবিল থেকে সীমান্তের ১৩টি আসনে (যেগুলো নীলম, ঝেলম উপত্যকা, হাভেলি, পুঞ্চ, কোটলি ও ভিম্বার জেলায় অবস্থিত) খাদ্য, জীবনরক্ষাকারী ওষুধ এবং জরুরি সেবা সরবরাহের জন্য খরচ করা হবে। আজাদ কাশ্মিরের খাদ্য বিভাগের পরিচালক আবদুল হামিদ কিয়ানি জানান, “নিয়ন্ত্রণরেখার সব গুদামে ইতোমধ্যেই পর্যাপ্ত আটা মজুত রয়েছে। তবে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুই মাসের জন্য মজুত বাড়ানো হচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের সব ঠিকাদারকে সর্বোচ্চ সংখ্যক গাড়ি ব্যবহার করে দ্রæততম সময়ে আটা পৌঁছাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরবরাহের পুরো প্রক্রিয়া

আমরা সরাসরি পর্যবেক্ষণ করছি।” কিয়ানি আরও জানান, লক্ষ্যের ৭০ শতাংশ ইতোমধ্যেই পূরণ হয়েছে। এদিকে শনিবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের উপকণ্ঠের একটি মিল থেকে প্রায় ২৫০ টন আটা সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়েছে। খাদ্য পরিদর্শক সৈয়দ জওয়ার হায়দার এই মিলের কার্যক্রম তদারকি করছিলেন। তিনি জানান, “এই চালানগুলো নীলম উপত্যকা ও ঝেলম উপত্যকার সীমান্তবর্তী এলাকায় পাঠানো হচ্ছে। আমরা কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি এবং আশা করছি আগামী দুই দিনের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক