ভারতের ওপর মার্কিন শুল্ক ‘সঠিক’, বললেন জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের ওপর মার্কিন শুল্ক ‘সঠিক’, বললেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘সঠিক পদক্ষেপ’। রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘অতিরিক্ত চাপ’ প্রয়োজন। সাংবাদিক মার্থা র‌্যাডাটজ জেলেনস্কিকে গত সপ্তাহে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জেলেনস্কি বলেন, যেসব দেশ রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছে তাদের ওপর শুল্ক আরোপ করা একেবারেই সঠিক পদক্ষেপ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এর মধ্যে আগস্টের শুরুতে ২৫ শতাংশ এবং মাসের শেষে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা

হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে মস্কোকে সহায়তা করছে। এসসিও সম্মেলনে যোগ দিতে তিয়ানজিন যাওয়ার আগে মোদি টেলিফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। তখন তিনি ইউক্রেন সংকটে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ‘পূর্ণ সমর্থনের’ আশ্বাস দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রতিক সব প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলকভাবে এগিয়ে আসবে। ভারত দ্রুত যুদ্ধের অবসান ও টেকসই শান্তি প্রতিষ্ঠাকে সমর্থন করে। সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, যেসব দেশ রাশিয়ার তেল ও গ্যাস কিনতে থাকে, তারা অন্যায় করছে। পরিষ্কারভাবে বলতে গেলে, এটি ন্যায্য নয়। তাই আমাদের রাশিয়া

থেকে যেকোনো ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে… যদি আমরা সংঘাত সমাধান করতে চাই, তবে কোনো ধরনের চুক্তি রাখা চলবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত