ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

ব্র্যাডম্যানের সেই ‘ব্যাগি গ্রিনের’ দাম শুনলে চমকে যাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানের যে ব্যাগি গ্রিন টুপি মাথায় চড়িয়েছিলেন, সেটা কিনে নিতে প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা খরচ করেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, খেলাধুলা ও কারুকলা বিভাগের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের বিশেষ গ্যালারিতে কিংবদন্তির সেই সবুজ রঙের টেস্ট ম্যাচের টুপিটি এখন শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার খেলাধুলার ইতিহাস নিয়ে বিশেষ এই গ্যালারি বানানো হয়েছে, যেখানে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকও সংরক্ষণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি

তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ক্রিকেটার। অনেকগুলোর মধ্যে তার একটি আইকনিক ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের পাওয়ার অর্থ হলো, দর্শনার্থীরা আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে খুব কাছ থেকে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।’ ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্র্যাডম্যানের ১১টি ব্যাগি গ্রিন টুপি এখন অবশিষ্ট আছে বলে সবার ধারণা। এটি তার মধ্যে একটি। আরেকটি আছে অস্ট্রেলিয়ার ক্রীড়া জাদুঘরে। বাকি ৯টি ব্যাগি গ্রিন টুপি ব্যক্তিগত সংগ্রহশালায়। অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার রন স্যাগার্স ব্র্যাডম্যানের এই টুপিটি পেয়েছিলেন। তিনি তার এক সতীর্থকে টুপিটি দেন এবং সেই সতীর্থ পরে তা দিয়ে দেন অস্ট্রেলিয়ার এক অপেশাদার সংগ্রাহককে। সেই সংগ্রাহক ২০০৩ সালে এক ব্যক্তির কাছে

টুপিটি বিক্রি করে দেন এবং অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ সেই ব্যক্তির কাছ থেকেই টুপিটি কিনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেই সিরিজে ৮ ইনিংসে ৯৭.১৪ গড়ে সর্বোচ্চ ৬৮০ রান করা ব্র্যাডম্যানের এই টুপি কিনতে অর্ধেক পরিমাণ অর্থ দিয়েছে ফেডারেল সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত