বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যে গাজায় ‘শোকাবহ ঈদ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যে গাজায় ‘শোকাবহ ঈদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ উদযাপনের পরিবর্তে দখলদার ইসরাইলের বর্বর বোমাবর্ষণ ও অমানবিক খাদ্য সংকটের মধ্যে টিকে থাকার তীব্র লড়াই চলছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ঈদের প্রথম দিনেই ইসরাইলি গাজা সিটি, খান ইউনিস, রাফাহসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে, দক্ষিণ রাফাহ থেকে অন্তত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৬টি তাদেরই কর্মীর মৃতদেহ এবং ৪টি গাজার সিভিল ডিফেন্স এজেন্সির সদস্যদের। ধ্বংসস্তূপে ঈদ প্রার্থনা এদিকে ইসরাইলি বিমান হামলায় গাজার অনেক মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় রোববার ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ

আদায় করেছেন বহু ফিলিস্তিনি। তাদেরই একজন, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের খোলা জায়গায় নামাজ আদায় করা আদেল আল-শায়ের আল-জাজিরাকে বলেন, ‘এটি বিষাদময় রক্তাক্ত ঈদ’। স্বজন হারানো গাজার বাসিন্দা বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনদের, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ, স্কুল-কলেজ সবকিছু হারিয়েছি। আমরা সব হারিয়েছি।’ মাত্র কয়েকদিন আগেই ইসরাইলি হামলায় তার পরিবারের ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন ছোট শিশুও ছিল। ইসরাইলি হামলা ও খাদ্য সংকট গত ১৮ মার্চ ইসরাইল দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে গাজায় আবার তীব্র বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে। এরপর থেকে কোনো খাদ্য, জ্বালানি বা মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফলে গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। সংঘর্ষ বিরতির প্রচেষ্টা এদিকে শনিবার

মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস। তবে যুদ্ধবাজ ইসরাইল এখনো নিজের অবস্থান পরিস্কার করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী