জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ July, ২০২৬

জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৬ |
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরে ইটের টুকরা নিক্ষেপের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকায় ঘটা এই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো স্পষ্ট কূল-কিনারা করতে পারেনি প্রশাসন। এটি কোনো পরিকল্পিত হামলা নাকি চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে আসা পাথর—তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিওতে চাঞ্চল্যকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পাশে জনতার উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর বাসের আগে-পিছে নিরাপত্তাবেষ্টিত একাধিক গাড়ি। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়,

প্রধানমন্ত্রীকে বহনকারী মূল বাসের ঠিক পেছনে থাকা তৃতীয় গাড়িটির দিকে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে। এতে চারপাশের মানুষের মধ্যে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর মতো অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) নিরাপত্তা ভেদ করে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি: জনতা অতিষ্ট স্থানীয়রা দাবি করছেন, জনতার ভিড় থেকেই কেউ ঢিল ছুঁড়েছে। তাঁদের অভিযোগ, বিএনপির চাঁদাবাজি, প্রধানমন্ত্রীর স্ট্যান্ডবাজি ও বিভিন্ন অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। ঘটনাটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। তবে এখনও ঘটনার পেছনের মূল কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,

“বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এটি চলন্ত গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি ভিড়ের মধ্য থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা সুনির্দিষ্টভাবে জানতে আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।” ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে সরকারবিরোধী ক্ষোভের প্রকাশ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা হিসেবে তুলে ধরছেন। তদন্তের অগ্রগতি নিয়ে দেশবাসী উৎকণ্ঠায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক