এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ July, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে সরকার। এইচএসসি পরীক্ষার্থীদের দুর্যোগের মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পাঁচ ঘণ্টার বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশের সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুরের মধ্যে আন্দোলন তীব্র আকার ধারণ করলে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া, পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তারা দাবি করেন, দুর্যোগ না কমা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে

পারেননি তাদের পুনরায় সুযোগ দিতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের দেখা গেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও বিজিবির উপস্থিতিতে যান চলাচলও ব্যাহত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় অবশ্য আগেই জানিয়েছে যে, চট্টগ্রাম বোর্ড বাদে অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী চলবে। এই সিদ্ধান্তের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়। বিজিবি মোতায়েনের বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। অনেকে এটিকে “অতি উৎসাহী” সিদ্ধান্ত বলে সমালোচনা করেছেন। এখন পর্যন্ত বিজিবি মোতায়েনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই পদক্ষেপ আন্দোলনকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা

করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক