বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫
     ৮:১০ অপরাহ্ণ

বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৮:১০ 95 ভিউ
নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে ৩১ মাওয়াদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান’ বলে অভিহিত করেছেন। বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে কারেগুত্তালু পাহাড়ে এই অভিযান চালানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এই অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। তিন সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল

বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ। ১৯৬৭ সালে শুরু হওয়া একটি অতি-বাম মাওবাদী এই আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত। আল জাজিরা বলছে, নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অঞ্চলটির কারেগুত্তালু পাহাড়গুলোতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল, যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেয়া হতো। প্রতিবেদেন আরও বলা হয়, ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এই গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার। এই সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী। তিন সপ্তাহের এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া

এক পোস্টে তিনি বলেছেন, ‘মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে চেষ্টা চালিয়েছে।’ অমিত শাহ বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুত্তালু পাহাড়ে তাদের ৩১ জনকে হত্যা করেছে। আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?