‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ February, ২০২৬

‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ February, ২০২৬ |
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি নিজেকে ‘উপরওয়ালা’ দাবি করায় সাধারণ মানুষ ও ধর্মীয় সংবেদনশীল মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুফতি আমির হামজা বলেন: “উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই। উপরওয়ালা এখন আমি। সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন।” হাসপাতালের দালালচক্র ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তবে একজন মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে নিজেকে ‘উপরওয়ালা’ হিসেবে ঘোষণা করাকে

অনেকেই ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী বলে মনে করছেন। ইসলামি আকিদা ও সাধারণ বিশ্বাস অনুযায়ী, ‘উপরওয়ালা’ শব্দটি একচ্ছত্রভাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহর গুণবাচক পরিচয় হিসেবে ব্যবহৃত হয়। একজন আলেম হয়ে নিজেকে এই অবস্থানে বসানোকে অনেকেই ‘শিরক’ বা সৃষ্টিকর্তার গুণের সাথে ধৃষ্টতাপূর্ণ তুলনা হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্ষমতা বোঝাতে গিয়ে ধর্মীয় শব্দের এমন অপপ্রয়োগ ধৃষ্টতার শামিল। এটি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। একজন জনপ্রতিনিধির মুখে ‘আমিই সব’ বা ‘আমিই উপরওয়ালা’ ধরনের ভাষা অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ, যা ইসলামের বিনয়ী শিক্ষার সাথে সাংঘর্ষিক। বিশেষজ্ঞরা বলছেন, মুফতি আমির হামজা যেহেতু একজন ধর্মীয় স্কলার, তাই তার শব্দ চয়নে অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তার এই বক্তব্য প্রকারান্তরে

নিজেকে ঐশ্বরিক ক্ষমতার সমান্তরালে দাঁড় করানোর চেষ্টা হিসেবে গণ্য হতে পারে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলাম। তবে এমপির এই স্পর্শকাতর মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ