বিয়ের পর নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

বিয়ের পর নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই ওঠে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পরপরই তারা একটি বৈশ্বিক ট্যুরে বের হন, যার নাম ছিল ‘আনফরগেটেবলস’। সেই ট্যুরের একটি প্রেস কনফারেন্সে একজন রিপোর্টার ঐশ্বরিয়াকে প্রশ্ন করেন, ‘আমরা কি আপনাকে বিয়ে ও সন্তানদের কারণে হারিয়ে ফেলব?’ এমন প্রশ্নে ঐশ্বরিয়ার ব্যাপক হাসি পায়। হেসে হেসে তিনি বলেন, ‘আমি সন্তানদের জন্য মুখিয়ে আছি, আমি বিবাহিত জীবন উপভোগ করছি, এতে নিজেকে হারিয়ে ফেলার কোনো প্রশ্নই আসে না।’ বছর কয়েক আগে অভিষেক বচ্চন ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেওয়া এক সাক্ষাতকারে জানান, কিভাবে ঐশ্বরিয়া স্বেচ্ছায় মাতৃত্বকে গ্রহণ করেছিলেন এবং কিভাবে তিনি তাদের কন্যা আরাধ্যার জন্য একজন ‘সুপারমম’। সাক্ষাতকারে

অভিষেক বলেন, ‘যখন ও মা হলো, তখন তার ক্যারিয়ার দ্বিতীয় সারিতে চলে গেল। আজ সে আরাধ্যর জন্য সবকিছু করে। সে একজন সুপারমম। এখনো মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে উল্লেখ করে এবং আমি জানি, সে এই ভালোবাসার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। সে তার ভক্তদের মূল্য দেয় এবং তার ক্যারিয়ার থেকে পাওয়া প্রশংসা ও চমকগুলো উপভোগ করে। ব্যস্ত ভ্রমণসূচি বা অদ্ভুত সময়ে কাজের চাপের মধ্যেও আমি কখনো তাকে বিমানের সামনের সিট বা পেছনের সিট, মারুতি বা মার্সিডিজ নিয়ে অভিযোগ করতে শুনিনি।’ ২০১১ সালে মেয়ে আরাধ্যা জন্মের পর থেকে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া। এরপর থেকে তিনি কেবল সেই কাজগুলোই করছেন যেগুলোর জন্য

তিনি সত্যিই অনুপ্রাণিত বোধ করেন এবং সেগুলোর জন্য আরাধ্যার পাশে না থেকে শুটিং সেটে যাওয়াটা সার্থক মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু