বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’ এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর

হয়ে কাজ করছিলেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’ সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’ তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই

চ্যানেল।’ এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত