বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ |
ঘুষ–দুর্নীতি-চাঁদাবাজিতে অচল রাষ্ট্র, জড়িত অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন এবং প্রশাসনের লোকজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে বাণিজ্য সচিব নিয়োগে ৩৫ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য পাচার মামলার আসামি মো. মাহবুবুর রহমানকে গুরুত্বপূর্ণ বাণিজ্য সচিব পদে বসানোর জন্য বিপুল অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। সাধারণ নিয়ম অনুযায়ী ফৌজদারি মামলার আসামিকে উচ্চপদে নিয়োগ দেওয়া যায় না, তবে এই নিয়োগ আইন লঙ্ঘন করে করা হয়েছে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। মাহবুবুর রহমান পূর্বে আইসিটি বিভাগের ডেটা সেন্টারের দায়িত্বে ছিলেন। তার সময়ে কোটি কোটি নাগরিকের সংবেদনশীল তথ্য পাচারের ঘটনা ঘটেছিল। তারপরও তাকে পদোন্নতি দেওয়ার ঘটনায়

ঘুষ–চাঁদাবাজির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। নেটিজেনরা বলছেন, দুর্নীতিবাজরা এখন ওপেন সিক্রেটের মতো কাজ করছে। অভিযোগে অর্থ লোপাট, চাঁদাবাজি, ভেজাল পণ্য ব্যবসা এবং মাদক কারবারেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার কথাও উল্লেখ আছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, যদি যোগ্যতার পরিবর্তে ঘুষ ও রাজনৈতিক তদবিরই নিয়োগের মূল মানদণ্ড হয়, তবে রাষ্ট্রীয় কাঠামো দ্রুত দুর্বল হয়ে পড়বে, উন্নয়ন স্থবির হবে এবং জনগণের আস্থা ভেঙে যাবে। তাই দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার করা এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত