বাড়তি ইনক্রিমেন্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫

বাড়তি ইনক্রিমেন্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ |
মেধাবীদের আকৃষ্ট করা ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকে আবারও চালু করা হয়েছে মেধার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বাড়তি বোনাস। এবার থেকে গ্রেড-৯ ও গ্রেড-১০ পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি অভ্যন্তরীণ সার্কুলারে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা বলা হয়, কর্মকর্তারা চাকরিতে যোগদানের শুরু থেকেই অতিরিক্ত ইনক্রিমেন্টের যোগ্য হবেন। এসব ইনক্রিমেন্ট চাকরি স্থায়ী হওয়ার পর বকেয়াসহ প্রদান করা হবে। সার্কুলারে বলা হয়, যেসব কর্মকর্তা শিক্ষাজীবনের চারটি ধাপে (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর) চারটি প্রথম শ্রেণি বা বিভাগ

অর্জন করেছেন, তারা তিনটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। তিনটি প্রথম শ্রেণি বা বিভাগ থাকলে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। নিয়মিত বছরে একবার (৫ শতাংশ হারে) ইনক্রিমেন্টের সঙ্গে এই মেধাভিত্তিক ইনক্রিমেন্ট যোগ হবে। এ ছাড়া যারা বাংলাদেশ ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ কর্মকর্তাকে আরো একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। ফলে একজন কর্মকর্তা সর্বোচ্চ মোট পাঁচটি ইনক্রিমেন্ট উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের নবম ও দশম গ্রেডের কর্মকর্তারা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট পেতেন। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে কোনো কারণ ছাড়াই কয়েকটি ব্যাচের জন্য এই সুবিধা বন্ধ করা হয়। ২০২৪ সালের

আগস্টে সরকারের পরিবর্তনের পর বিষয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় এবং একই বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪৩৮তম সভায় তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। নতুন নির্দেশনা অনুযায়ী, যদি কোনো কর্মকর্তা যোগদানের পরপরই বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন না করতে পারেন, তাহলে পরে প্রশিক্ষণ সম্পন্নের সঙ্গে সঙ্গে ওই ইনক্রিমেন্ট বকেয়াসহ প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট বন্ধ থাকায় তরুণ কর্মকর্তাদের মধ্যে হতাশা ও কর্মপ্রেরণার ঘাটতি দেখা দিয়েছিল। মেধাভিত্তিক ইনক্রিমেন্ট পুনরায় চালুর ফলে কর্মীদের উৎসাহ ও মনোবল বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ ব্যাংকের কিছু সুবিধা কমে যাওয়ায় অনেকে সুযোগ পেলে অন্য চাকরিতে যোগ দিচ্ছেন। তবে মেধাভিত্তিক ইনক্রিমেন্ট পুনরায় চালুর মাধ্যমে

বাংলাদেশ ব্যাংক আশা করছে, যোগ্য কর্মকর্তাদের ধরে রাখা এবং নতুন মেধাবীদের আকৃষ্ট করা সহজ হবে, যা কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক দক্ষতা ও পেশাগত মান আরও বৃদ্ধি করবে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক জানায়, বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতে যোগ দিতে গিয়ে ৫৭ জন কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়েছেন। তাদের মধ্যে একজন উপপরিচালক, একজন অফিসার এবং বাকিরা সহকারী পরিচালক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা