বাড়ছে ডলারের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ July, ২০২৬

বাড়ছে ডলারের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ July, ২০২৬ |
প্রবাসীদের রেমিট্যান্স কেনায় ডলারের দাম বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রেও এর দাম বাড়িয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্যাংকগুলো রেমিট্যান্স কিনেছে ১২৩ টাকা ৮৫ থেকে ৯০ পয়সা দরে। গ্রাহকদের কাছে বিক্রি করেছে ১২৩ টাকা ৯৫ পয়সা দরে। আন্তঃব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় উঠেছে। ব্যাংকগুলোতে উদ্যোক্তাদের ও সরকারের এলসি খোলার চাপ বেড়েছে। ফলে বাজারে ডলারের চাহিদাও বেড়েছে। বাড়তি ডলারের জোগান দিতে ব্যাংকগুলো চড়া দামে ডলার সংগ্রহ করছে। ফলে রেমিট্যান্স কেনায় ডলারের দাম প্রতিযোগিতা করে বাড়াচ্ছে ব্যাংকগুলো। রোববার (২৬ জুলাই) ব্যাংকগুলো রেমিট্যান্সের প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে কিনেছে। সর্বনিম্ন ছিল ১২৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া আন্তঃব্যাংকে

এর দাম বেড়েছে। সোমবার আন্তঃব্যাংকে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সা দরে। গত সপ্তাহে রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা ৭৫ পয়সা ও আন্তঃব্যাংকে ছিল ১২৩ টাকা ৬০ পয়সা। একই রপ্তানি আয়ের ডলারের দামও বেড়েছে। ফলে ব্যাংকগুলো ডলারের বিক্রি দামও বাড়িয়েছে। সোমবার বেশির ভাগ ব্যাংক এলসিতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। এ দিন গড় দাম ছিল ১২৩ টাকা ৯২ পয়সা। গত সপ্তাহে গড় দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। এদিকে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসীরা আরও বেশি হারে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন। রপ্তানি আয়েও এর ইতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান