‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। এরই মধ্যে সিনেমাটির বাজেট, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন নির্মাতা হৃদয়। ২০১২ সাল থেকে টিভি নাটকে কাজ করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ তার প্রথম সিনেমা। আর অভিষেকেই ধামাকা দেখালেন। এই সাফল্যে কেমন অনুভব করছেন? এ প্রশ্নের জবাবে মেহেদী হাসান হৃদয় বলেন, “অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না। নির্মাতা, প্রযোজক, আর্টিস্ট অর্থাৎ সিনেমার সঙ্গে জড়িত সকলের চাওয়া

থাকে সিনেমাটি সবাই দেখুক। সুতরাং ওই জায়গায় আমরা পেরেছি।” রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘বরবাদ’ সিনেমা। এটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে? এ প্রশ্ন রাখতেই হৃদয় বলেন, “প্রযোজককে এ প্রশ্ন করলে ভালো হতো। আমি একদম সঠিকভাবে বলতে পারব না, এত টাকাই খরচ হয়েছে। তবে ১৫-১৬ কোটি টাকা তো হবেই।” দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’ সিনেমা। এত টাকা কি উঠানো সম্ভব? উত্তরে হৃদয় বলেন, “আমি মনে করি, সম্ভব। মানুষ যেভাবে সিনেমাটি দেখতেছেন, তাতে টাকা উঠে যাবে। এরকম ভালো না চললে টাকাটা উঠতো না।” ‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মেগাস্টার

শাকিব খান? প্রশ্নটি শুনে খানিকটা চুপ হয়ে যান নির্মাতা। তারপর হৃদয় বলেন, “খুব সম্ভবত ১ কোটি ২০ লাখ টাকা।” ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু