বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে – ইউ এস বাংলা নিউজ




বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন জিআর চাল বিতরণ না করে এক মাসেরও বেশি সময় ধরে গুদামে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিযোগ রয়েছে, বন্যাকবলিত ইউনিয়নগুলোতে চাল বিতরণের পরিবর্তে উপজেলা প্রশাসনের নির্দেশে বন্যামুক্ত দুটি ইউনিয়নের নামে বরাদ্দ দেখিয়ে চাল উত্তোলন করে গুদামজাত রাখা হয়েছে। ইউনিয়ন দুটি হলো সন্তোষপুর ও রামখানা। বন্যাকবলিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেনের অবহেলা ও সিদ্ধান্তহীনতার কারণে এবার বন্যার্তরা ত্রাণের চাল পাননি। উত্তোলন করা চাল বর্তমানে কোথায় এবং কী অবস্থায় রয়েছে, সে সম্পর্কেও তারা নিশ্চিত

নন। উপজেলা ত্রাণ শাখার তথ্য অনুযায়ী, চলতি বন্যায় উপজেলার দুই হাজার ৬৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হন আরও শতাধিক ব্যক্তি। তাদের জন্য জেলা প্রশাসন ৩০ মেট্রিক টন জিআর চাল এবং ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়। গত ২৯শে জুন বরাদ্দের পরদিন ৩০ জুন চাল ও শুকনো খাবার উত্তোলন করা হয়। সরকারি বিধি অনুযায়ী, এসব ত্রাণ তিন কর্মদিবসের মধ্যে বিতরণ করার কথা। তবে অভিযোগ অনুযায়ী, বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চালের কোনো অংশই বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়নি। কেবল ১০০ প্যাকেটের মধ্যে ৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা পেয়েছেন সেই শুকনা খাবার, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া

যায়নি। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বলেন, তার ইউনিয়নের দুটি ওয়ার্ড, বিশেষ করে ফান্দের চর এলাকায় মানুষ বন্যার পানিতে আটকে পড়লেও একাধিকবার যোগাযোগ করেও তারা কোনো ত্রাণ পাননি। তিনি জানান, চাল বরাদ্দের কথা শুনলেও তা ইউনিয়নে পৌঁছেনি। এদিকে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, জুন মাসে টিসিবির আওতাভুক্ত ৪১ হাজার ১০২ জন গ্রাহকের জন্য বরাদ্দ দুই লাখ পাঁচ হাজার ৫১০ কেজি চালও সময়মতো উত্তোলন করা হয়নি। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্রে স্বাক্ষর না করায় বরাদ্দের চাল ফেরত চলে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন। তিনি বলেন, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের আগেই বন্যার পরিস্থিতির উন্নতি হয়।

সে কারণে চাল ফেরত দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে তা গুদামে সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আবার বন্যা হলে দ্রুত বিতরণ করা যায়। টিসিবির চাল উত্তোলন প্রসঙ্গে ইউএনও বলেন, বিশেষ কারণে তার অনুপস্থিতিতে নির্ধারিত সময় পার হয়ে যায়। তবে গ্রাহকদের জন্য বরাদ্দ অন্যান্য পণ্য বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন