বঞ্চিত ৬৫ কর্মকর্তার পদোন্নতির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বঞ্চিত ৬৫ কর্মকর্তার পদোন্নতির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে একপেশে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত বিসিএস কৃষি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে আজ খামারবাড়িতে সংগঠনের জরুরি সভা হয়। সভায় জুলাই বিপ্লবের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের তীব্র প্রত্যয়কে পাশ কাটিয়ে শুধু সুবিধাভোগী একটি বিশেষ ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ায় অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর জনবান্ধব জনপ্রশাসন গঠনের লক্ষ্যে বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়,

যেখানে প্রথম প্রজ্ঞাপনে কমিটির আটজন সদস্যদের মধ্যে সাতজনই একটি বিশেষ ক্যাডারের সদস্য হওয়ায় সংস্কার কমিটির নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়। পরবর্তীকালে জাতির সন্দেহ ও আশঙ্কাকে সত্য প্রমাণ করে শুধু একটি ক্যাডারকে বিভিন্নভাবে অযৌক্তিক ও অনৈতিক সুযোগ সুবিধাসহ ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হচ্ছে। বাকি ২৫ ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের জন্য বিভিন্ন বিভ্রান্তিমূলক নির্দেশনা দিয়ে একাধিকবার আবেদন নিয়েও তাদের ন্যায্য প্রাপ্যতাকে বিবেচনায় আনা হচ্ছে না। প্রশ্নবিদ্ধ কমিটির দুর্বলতার সুযোগ নিয়ে একমাত্র প্রশাসন ক্যাডারই তাদের সব অনৈতিক সুযোগ-সুবিধা কুক্ষিগত করছে। এর ফলে অন্যান্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও কর্মরত বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সভায় অবিলম্বে কৃষি ক্যাডারের ৬৫ জন বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ

আর্থিক সুবিধা দেওয়ার জোর দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস