ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’
ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদরপুরে এক শিশুর হাতে দেখা মিলল দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র। এমন একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক ভাইরাল হয়।
জানা গেছে, অস্ত্রটি বদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেন সুজনের।
ভাইরাল হওয়া শিশুটির মামা আসাদুর জামান নুর তার নিজের ফেসবুক আইডিতে অস্ত্র হাতে ভাগিনার একটি ছবি পোস্ট করেন। পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’
সামাজিক যোগাযগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই
পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। তার আগে অনেকেই পোস্টের ছবি ও স্কিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। এ ব্যপারে শিশুটির পিতা স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন বলেন, ‘অস্ত্র হাতে শিশুটি আমার সন্তান। কিন্তু আমার সন্তানের হাতে কীভাবে এই অস্ত্র গেলো আমি জানিনা। ’ স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০-১৫ জন নেতাকর্মীর ওপর মব সন্ত্রাস চালান। তাদের মারধর করে বড় অঙ্কের চাঁদাবাজি করেছেন। অস্ত্র প্রদর্শন করে অনেকের কাছ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কিছুদিন পুর্বে যৌথবাহিনী সদস্যরা সুজনকে অস্ত্র ও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছিল। তখন সে নিজেকে সাধারণ কৃষক পরিচয়
দিয়ে প্রতারণার মাধ্যমে ছাড়া পায় বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।