ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই: পিএ পররাষ্ট্র মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই: পিএ পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ওপর ইসরায়েলের ‘আক্রমণ ও আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কমপক্ষে ২১টি নৌকা আটকের পর ফিলিস্তিন কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয় তাদের বিবৃতিতে স্পষ্টভাবে বলেছে যে ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র স্মরণ করিয়ে দিচ্ছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক এবং অবৈধ অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো। ফিলিস্তিন কর্তৃপক্ষ আরও পুনর্ব্যক্ত

করেছে যে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় সুমুদ ফ্লোটিলার সাহসী অংশগ্রহণকারীদের এবং ইসরায়েলের অবরোধ ভেঙে গণহত্যা বন্ধ করার জন্য তাদের দৃঢ় সংকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত