ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫

ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ |
ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’। ঝড়ে ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় তীব্র বাতাস ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ফিলিপিন্সে এই টাইফুনে অন্তত ১১৪ জনের প্রাণহানি ঘটে। ভিয়েতনামের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, টাইফুন কালমায়েগি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) পর্যন্ত পৌঁছেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিয়েতনামের বেশ কয়েকটি প্রদেশে ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। কুই নন এলাকার প্রধান সড়ক ও আশপাশের গ্রামীণ রাস্তায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ! দেশটির

পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টাইফুনটি ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে কমপক্ষে সাতটি শহর ও প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। এদিকে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ভিয়েতনামের সরকার ইতোমধ্যেই দুই লাখ ৬০ হাজারেরও বেশি সেনা সদস্য, উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে