ফারুকীর সিনেমা দেখলেন পাকিস্তানের হাইকমিশনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

ফারুকীর সিনেমা দেখলেন পাকিস্তানের হাইকমিশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। এর মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী। সিনেমার শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও। সবার সঙ্গে তিনিও উপভোগ করেন ‘৮৪০’। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সিনেমাটি দেখে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। ফেসবুকে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত

করার বার্তাও দিয়েছেন তিনি। সৈয়দ আহমেদ মারুফের কথায়, ‘গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সঙ্গে তার সিনেমা “ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড”র প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।’ এদিকে সিনেমাটি প্রদর্শনের আগে কথা বলেন দুই উপদেষ্টাও। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘শুরু থেকেই আমাদের লড়াই চলছিল। আমরা সবেমাত্র সেই লড়াইয়ের একটা ধাপ পাড় করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের। কিন্তু যেটা দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের “৪২০”

নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামীর সার্বজনীন সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’ এর আগে নির্মাতা ফারুকী বলেন, ‘এটি রাজনৈতিক বিদ্রুপ ধর্মী একটি সিনেমা। এটা নির্মাণ করেছি গেল বছরের

নভেম্বর মাসে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। ছবিটা যারা দেখবেন তারা হয়ত বুঝতে পারবেন, নির্মাণের সময় আমরা কতটা আতঙ্কের মধ্যে ছিলাম। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর লোকেরা আমাদের সব সময় পাহাড়ায় রেখেছে। প্রতিদিন রাতে আমি ভাবতাম, কখন যে অমাকে ধরে ফেলে। এমন কি নওগাঁয় ডিসি অফিসের শুটিংয়ের সময়ও তারা আমাদের ঝামেলায় ফেলতে চেয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এটাই আশা কথা।’ ‘৮৪০’র বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ

নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না