প্রাণ ফিরছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কারখানা খোলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

প্রাণ ফিরছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কারখানা খোলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বেশ কিছুদিন ধরে টঙ্গীসহ গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা অনেকটাই কমে আসছে। রোববার খোলার দিনে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই শান্তি বজায় রেখে কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত ছিল। সোমবার সরকারি ছুটির দিনে বন্ধ থাকার কথা থাকলেও শ্রমিক-মালিক সমঝোতায় অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজ করেছে। কোথাও ছিল না কোনো আন্দোলন বা অসন্তোষ। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এসব কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী বিসিকসহ টঙ্গী

পূর্ব ও পশ্চিম থানাধীন দুই শতাধিক শিল্প প্রতিষ্ঠানে আজ সকাল থেকে শ্রমিকেরা কাজ যোগ দেয়। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সরকারি সূত্র জানায়, টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি কারখানার ঝুট নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিক আন্দোলন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটি সভাপতি শফিউল আলম বলেন, শ্রমিকরা কাজ করছেন মন দিয়ে। এখন শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। গাজীপুর

শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বলেন, ছুটির দিন হলেও প্রায় সব কারখানা খোলা ছিল। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কারণে কয়েকটি কারখানা আগে থেকেই বন্ধ। বাকি সব কারখানায় কাজ চলছে। কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর নেই বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা