প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বানিয়ে নিতে বলেন অধ্যক্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বানিয়ে নিতে বলেন অধ্যক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া এ কেন্দ্র থেকে বিভিন্ন কোর্স শেষ করা তিন ব্যাচের ৯০ জন প্রশিক্ষণার্থী সার্টিফিকেট পাননি বলে অভিযোগ রয়েছে। অথচ তাদের কাছ থেকে লেভেল পরীক্ষার নামে সরকারি ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থী জাকারিয়া বলেন, ‘আমি ১১তম ব্যাচের ছাত্র। আমার প্রশিক্ষণ শেষ হওয়ার পর আরও দুইটি ব্যাচ ভর্তি হয়েছে। অথচ এখনও আমার সার্টিফিকেট পাইনি। আমার কাছ থেকে লেভেল পরীক্ষার নামে ১১০০ টাকা নেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষাই নেওয়া হয়নি। অধ্যক্ষ ফাতেমা নারগিস আমাদেরকে কম্পিউটার দোকান থেকে সার্টিফিকেট বানিয়ে নিতে বলেছেন।’ ৮ম ব্যাচের প্রশিক্ষণার্থী শান্ত মিয়া বলেন, ‘আমার কাছ থেকে পরীক্ষা

বাবদ তখন ৬৫০ টাকা নেওয়া হয়েছিল। কোর্স শেষ হলেও সার্টিফিকেট হাতে পাইনি।’ ফয়সাল নামের আরেক প্রশিক্ষণার্থী বলেন, ড্রাইভিং শাখা থেকে ১৪৫০ টাকা করে নেওয়া হয়েছিল। পরে চাপের মুখে ১৩শ’ টাকা করে ফেরত দিয়েছেন ড্রাইভিং শিক্ষক হামিদ। ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মো. আব্দুল হামিদ বলেন, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে লেভেল পরীক্ষার জন্য ১৪৫০ টাকা করে নেওয়া হয়েছিল। লেভেল পরীক্ষার দেরি হবে এ কারণে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস বলেন, ফরম বাবদ ১০০ টাকা দিয়ে অফিসের উন্নয়নমূলক কাজ করা হয়। এবং প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫৫০ টাকা তাদের সার্টিফিকেট দেওয়ার সময় ফেরত দেওয়া হবে। আর প্রশিক্ষণার্থীদের জাল সার্টিফিকেট

বানিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক সময় নিরুপায় হয়ে কিছু করতে হয়। তাই ওদের এমন কথা বলেছিলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার