প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল। আসনটিতে এবার বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন জামায়াতের আবিদুর রহমান সোহেল। বিএনপি বিপুল ভোটে জয়ের আশাবাদী হলেও, সহজ হবে না বলছে জামায়াত। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে হেরে যান জামায়াতের জেলা আমির আবিদুর রহমান সোহেল। দলীয় প্রধানের সঙ্গে ভোটের লড়াই চ্যালেঞ্জের হলেও, এবার জয়ের আশা এই প্রার্থীর। আবিদুর রহমান সোহেল বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বগুড়ার মাটিতে বিএনপির একক আধিপত্য রয়েছে দাবি করে, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলছেন, এবারো ধানের

শীষকে বিপুল ভোটে জয়ী করবে বগুড়াবাসী। প্রার্থীদের প্রতিশ্রুতি আর হিসাব-নিকাশের বাইরে ভোটারদের সমিকরণ আলাদা। জনবান্ধব এবং উন্নয়নে আন্তরিক জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান তারা। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের আসনটিতে মোট ভোটকেন্দ্র আছে ১৫১টি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার